এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিটিএফ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইয়েদা মাসুমা রহমানের কাছে একটি চেক হস্তান্তর করেন ইবিএল হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম।

এ অংশীদারত্বের আওতায় বিটিএফের চিকিৎসা সুবিধা আধুনিকায়নে সহায়তা করবে ইবিএল। এজন্য উন্নতমানের রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ, প্লাটিলেট ইনকিউবেটর ও অ্যাজিটেটর, প্লাজমা ফ্রিজার এবং হোল ব্লাড রেফ্রিজারেটরসহ আধুনিক যন্ত্রপাতি সরবরাহে অর্থায়ন করা হবে। ফলে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত সংরক্ষণ ও রক্ত সঞ্চালন সেবার মান আরো উন্নত হবে।

বিটিএফ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইয়েদা মাসুমা রহমান বলেন, ‘এ অংশীদারত্ব চিকিৎসা সুবিধা উন্নত করতে সহায়তা করবে এবং আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য নতুন আশার সঞ্চার করবে।’

অন্যদিকে ইবিএল হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম বলেন, ‘জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা অবকাঠামোতে সহায়তা করা ইবিএলের টেকসই সামাজিক উন্নয়নের অঙ্গীকারেরই প্রতিফলন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিটিএফের হেড অব এইচআর অ্যান্ড অপারেশনস এবিএম জুনায়েদ, ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) সিএম ওমর ফারুক নিলয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডোনার রিলেশনস অ্যান্ড পার্টনারশিপ ডেভেলপমেন্ট) মমতাজ জাহান কলি। অন্যদিকে ইবিএলের পক্ষে ছিলেন হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজা; হেড অব ফাইন্যান্সিয়াল অপারেশনস অ্যান্ড কন্ট্রোল মো. সাফিকুল ইসলাম জাহিদ; হেড অব রেমিট্যান্স, ট্রেজারি, এফআইস অ্যান্ড অফশোর ব্যাংকিং চৌধুরী বাহার ওয়াদুদসহ সংশ্লিষ্টরা।