২০২২ সালে টেকম গ্রুপের মুনাফা ২৮ শতাংশ বেড়েছে। করোনা-উত্তর অর্থনীতিতে গতিশীলতা আসায় ঘুরে দাঁড়িয়েছে বিজনেস ডিসট্রিক্ট অপারেটরটি। দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেটে শুক্রবার এক বিবৃতিতে টেকম গ্রুপ জানায়, গত বছর ৭২ কোটি ৬০ লাখ দিরহাম বা ১৯ কোটি ৮০ লাখ ডলার মুনাফা হয়েছে তাদের। ৭ হাজার ৮০০ কোম্পানির অপারেটরটির বার্ষিক আয় ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ কোটি দিরহাম। —দ্য ন্যাশনাল
দুবাইয়ের টেকম গ্রুপের মুনাফা ২৮ শতাংশ বেড়েছে
২০২২ সালে টেকম গ্রুপের মুনাফা ২৮ শতাংশ বেড়েছে। করোনা-উত্তর অর্থনীতিতে গতিশীলতা আসায় ঘুরে দাঁড়িয়েছে বিজনেস ডিসট্রিক্ট অপারেটরটি।










