সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটি বলছে, তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়েছে।
এমসিসিআই সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক ধারা গঠনে চূড়ান্ত ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্ব ছিল দেশের সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষার প্রতি অবিচল অঙ্গীকারের প্রতিফলন।
সংগঠনটি বলছে, খালেদা জিয়ার প্রয়াণ তার পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও কোটি কোটি মানুষের হৃদয়ে গভীরভাবে অনুভূত হচ্ছে। এ শোকাবহ মুহূর্তে এমসিসিআইয়ের সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে।—বিজ্ঞপ্তি









