মাস্টারকার্ড সম্প্রতি তাদের ‘ডাইন. ডিলাইট. ডিপার্ট ফর থাইল্যান্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। রাজধানীর গুলশান ১ এর শেফ’স টেবিলে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য এই ক্যাম্পেইনটি ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত চলে। এই সময়ে দেশের যেকোনো শেফ’স টেবিল আউটলেটে খাবার খেয়ে সর্বোচ্চ মোট খরচকারী শীর্ষ ১০ জন কার্ডহোল্ডার বিজয়ী হন।
বিজয়ীদের মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটি জেতেন ব্র্যাক ব্যাংকের মো. ফোরকান উল্লাহ। তিনি থাইল্যান্ডে ৩ দিন ২ রাতের কাপল ট্রিপ (এয়ারফেয়ার ও থাকার ব্যবস্থা সহ) জিতেছেন।
অন্যান্য বিজয়ীদের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির সাজ্জাদ হোসেন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মো. সাজ্জাদুল হাসান যথাক্রমে ২০ হাজার টাকা এবং ১৫ হাজার টাকার শেফ’স টেবিল ভাউচার লাভ করেন। বাকি বিজয়ীরা প্রত্যেকে ৫ হাজার টাকার ভাউচার অর্জন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ইন্ডাল্জ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (আইএফবিএল) এক্সিকিউটিভ ডাইরেক্টর খন্দকার সাঈদুল ইসলাম। এছাড়াও মাস্টারকার্ড বাংলাদেশের ডাইরেক্টর জাকিয়া সুলতানা ও সোহেল আলিম, মাস্টারকার্ড বাংলাদেশের মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেনসহ শেফ’স টেবিল ও পার্টনার ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










