এপ্রিলে জার্মানির শিল্প ক্রয়াদেশ আশঙ্কার চেয়ে বেশি কমেছে। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো দেশটির শিল্প ক্রয়াদেশ নিম্নমুখী হয়েছে। দুর্বল চাহিদা ও ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে সৃষ্ট অনিশ্চয়তায় ক্রয়াদেশ কমেছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা। ফেডারেল পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে, এপ্রিলে শিল্প ক্রয়াদেশ ২ দশমিক ৭ শতাংশ কমেছে। এটি গত মার্চে ৪ দশমিক ২ শতাংশ কমেছিল। রয়টার্সের একটি জরিপে বিশ্লেষকরা এপ্রিলে দশমিক ৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। —রয়টার্স