খুলনা ও সাতক্ষীরার ৮০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক। সম্প্রতি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এ সময় খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন ও বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস উপস্থিত ছিলেন। এদিকে, সাতক্ষীরার কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক এমএ কাশেম।