ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় বিপর্যয়ে পড়েছে দেশটির অটোমোবাইল খাত। সরবরাহ চেইনের জটিলতায় নিম্নমুখী রয়েছে দেশটিতে গাড়ি বিক্রি। রাশিয়ার শিল্প মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুসারে, ২০২২ সালে গাড়ি বিক্রি আগের বছরের তুলনায় অর্ধেক হয়ে যাবে। মন্ত্রণালয়ের অটোমটিভ ও রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের উপপ্রধান টিগ্রান পারসেদেনিয়ান বলেন, আমরা এপ্রিল ও মে মাসে গাড়ি বিক্রিতে তীব্র পতন দেখেছি। আমরা আশা করছি, চলতি বছর প্রায় ৭ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রি হবে। এ সংখ্যা গত বছরের তুলনায় ৫১ শতাংশ কম। —রয়টার্স
চলতি বছর রাশিয়ায় গাড়ি বিক্রি অর্ধেকে নামার পূর্বাভাস
ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় বিপর্যয়ে পড়েছে দেশটির অটোমোবাইল খাত। সরবরাহ চেইনের জটিলতায় নিম্নমুখী রয়েছে দেশটিতে গাড়ি বিক্রি।










