এতে উভয় পক্ষের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে এআইইউবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা সাদি ইসলাম। এ সময় এআইইউবি এবং কসোভোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ একাডেমিক ও গবেষণা কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়ে সাক্ষাতে আলোচনা হয়। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের বিনিময় কর্মসূচি চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ সময় কসোভোর রাষ্ট্রদূতকে এআইইউবি পরিদর্শনেরও আমন্ত্রণ জানানো হয়।
কসোভো রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) একটি প্রতিনিধি দল সম্প্রতি ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।










