যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল ও বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন কম্পিউটারের যৌথ উদ্যোগে ব্যবসায়িক অংশীদারদের নিয়ে ওয়ালটন-ইন্টেল টেক গালা নাইট অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রতিষ্ঠান দুটি তাদের বাজারে থাকা প্রযুক্তিপণ্যের পাশাপাশি বিভিন্ন আপকামিং সমাধান উপস্থাপন করে। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি এসএম মঞ্জুরুল আলম অভি। এ সময় ইন্টেলের বাংলাদেশ, শ্রীলংকা ও পাকিস্তানের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর এবং ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার বুন হাউ পোহ ইন্টেলের আপকামিং প্রযুক্তি, প্রসেসর ইনোভেশন ও এন্টারপ্রাইজ এবং নতুন সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ ও আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি মজিবুর রহমান। টেক গালা নাইটে প্রযুক্তি খাতে ওয়ালটনের ক্রমবর্ধমান সক্ষমতা, নিজস্ব উৎপাদনভিত্তিক উদ্ভাবন এবং বাজারের চাহিদা অনুযায়ী উন্নত প্রযুক্তিপণ্য সম্পর্কে তথ্য উপস্থাপন ও ২০২৬ সালে ওয়ালটন কম্পিউটার পণ্যের রোডম্যাপ তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ওয়ালটন কম্পিউটারের উৎপাদিত বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ে সাজানো ডিসপ্লে সেন্টার ও এক্সপেরিয়েন্স জোন। সেখানে অংশগ্রহণকারীরা ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের সরাসরি ব্যবহারিক অভিজ্ঞতা নেয়ার সুযোগ পান। —বিজ্ঞপ্তি
ব্যবসায়িক অংশীদারদের নিয়ে ওয়ালটন-ইন্টেলের টেক গালা নাইট
যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল ও বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন কম্পিউটারের যৌথ উদ্যোগে ব্যবসায়িক অংশীদারদের নিয়ে ওয়ালটন-ইন্টেল টেক গালা নাইট অনুষ্ঠিত হয়েছে।









