বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রে আরো একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে নিশান। এটি হবে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির তৃতীয় কারখানা। গতকাল ইয়োকোহামা সদর দপ্তরে নিশানের প্রধান পরিচালন কর্মকর্তা অশ্বানি গুপ্তা বলেন, আমরা তৃতীয় কারখানা স্থাপনের কথা ভাবছি। কারণ প্রতি বছরই স্থানীয়করণের গুরুত্ব বাড়ছে। বর্তমানে দেশটিতে নিশানের দুটি কারখানা রয়েছে। মিসিসিপির ক্যান্টনে অবস্থিত কারখানায় সংস্থাটি অন্যান্য মডেলের সঙ্গে টাইটান পিকআপ ট্রাক এবং আলটিমা সেডান তৈরি করে। অন্যদিকে টেনেসির স্মির্না কারখানায় সংস্থাটি লিফ ইভি ও পাথফাইন্ডার এসইউভি তৈরি করে। এপি