গত জানুয়ারিতে জাপানের ভোক্তা মূল্যস্ফীতি ৪১ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। শুক্রবার প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। গত জানুয়ারিতে টাটকা শাকসবজি বাদে জাপানের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ছিল ৪ দশমিক ২ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ৪ শতাংশ। জানুয়ারির মূল্যস্ফীতি ১৯৮১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। এ নিয়ে টানা নয় মাস মূল্যস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রায় নিয়ে আসার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে জাপান। জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে যে নীতিনির্ধারকরা হিমশিম খাচ্ছে শুক্রবার প্রকাশিত উপাত্তে তা স্পষ্ট। এদিকে মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে বেতন বাড়েনি অধিকাংশ জাপানির। রয়টার্স
জাপানের ভোক্তা মূল্যস্ফীতি ৪১ বছরের সর্বোচ্চে
গত জানুয়ারিতে জাপানের ভোক্তা মূল্যস্ফীতি ৪১ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। শুক্রবার প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে।










