প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হেলথকেয়ার গ্লোবালের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং হেলথকেয়ার গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড মার্কেটিং সংকেত অরোরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও প্রায়োরিটি ব্যাংকিংয়ের প্রধান তামান্না কাদেরী এবং হেলথকেয়ার গ্লোবালের অ্যাসোসিয়েট ম্যানেজার, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড মার্কেটিং, বিপুল বিশ্বাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।