ঢাকার গুলশানে মাদানী এভিনিউতে বিস্তৃত পরিসরে নতুন একটি শাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক। শাখাটি নতুন বাজার থেকে স্থানান্তর করে মাদানী এভিনিউ ব্রাঞ্চ হিসেবে নতুনভাবে নামকরণ করা হয়েছে। সম্প্রতি শাখাটি উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক।