বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক নাহিদ রহমান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ উদ্দীন আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ক্রেডিট গ্যারান্টি বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।