পৃথিবী জুড়ে তুমুল জনপ্রিয় কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড হাইসেন্স-এর
এসি ও টিভি বাংলাদেশেই উৎপাদন করছে ফেয়ার ইলেকট্রনিকস।
শনিবার (২৩ মার্চ) ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুতাসসিম দায়ান হাইসেন্স-এর
এসি ও টিভি বাজারজাতকরণ এবং বিপণন উদ্বোধন করেন। গুলশান এভিনিউর ফেয়ার ইলেক্ট্রনিক্স
স্মার্ট প্লাজায় এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মুতাসসিম দায়ান বলেন, এসি ও টিভি উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণনের এ
পদক্ষেপের মধ্য দিয়ে ফেয়ার গ্রুপের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হলো। হাইসেন্স করপোরেশনের
বিশাল পোর্টফোলিওর আরো বিভিন্ন কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য সারা বিশ্বে দারুণ সমাদৃত।
পর্যায়ক্রমে হাইসেন্স-এর অন্যান্য পণ্যও এ দেশেই উৎপাদন ও বিপণন করা হবে।
তিনি বলেন, শিল্পায়ন ও বাণিজ্য বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি
ও জাতীয় উন্নয়নে ফেয়ার গ্রুপের প্রয়াস হাইসেন্সকে পাশে পেয়ে আরো বেগবান হবে।
অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সামাজিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরে মুতাসসিম
দায়ান বলেন, প্রতিটি মানুষের শারীরিক, মানসিক সুস্থতা এবং বিশেষ করে নতুন প্রজন্মের
সুস্থ বিকাশের জন্য খেলাধুলার প্রসার খুব জরুরি। দুনিয়া মাতানো ফুটবল উৎসব ফিফা ওয়ার্ল্ড কাপ ও উয়েফা ইউরোর অফিসিয়াল পার্টনার ছিল হাইসেন্স। আগামী জুন-জুলাইয়ে
জার্মানিতে অনুষ্ঠিতব্য উয়েফা ইউরো-এরও অফিসিয়াল পার্টনার হাইসেন্স।
বিশ্ব ফুটবলের এ মহা উৎসব ঘিরে হাইসেন্স ফেয়ার ইলেকট্রনিকস নানা আয়োজন
নিয়ে দেশের ফুটবলপ্রেমী মানুষের পাশে থাকবে বলেও ঘোষণা করেন ফেয়ার গ্রুপের পরিচালক
মুতাসসিম দায়ান।
হাইসেন্স করপোরেশনের শীর্ষ কর্মকর্তা ওয়ং এনলিয়েন জ্যাসন, ল্যু জিয়ানশেং
লুই এবং ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মো. মেসবাহউদ্দিনসহ সিনিয়র কর্মকর্তারা
অনুষ্ঠানে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে মুতাসসিম দায়ান বিশ্বসেরা হাইসেন্স এসি ও টিভি দেশের বিপুল
সংখ্যক মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার পাশাপাশি বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা
নিশ্চিত করার ঘোষণা দেন।
তিনি বলেন, বিশ্বের আরো অনেক দেশের মতো শিগগিরই বাংলাদেশেও এক নম্বর
কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড হয়ে উঠবে হাইসেন্স।
ফেয়ার গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন, হেড অব
সাপ্লাই চেইন আরিফুর রহমান, হেড অব বিজনেস স্ট্র্যাটেজি রায়ান রহমান, হেড অব কমিউনিকেশন
অ্যান্ড করপোরেট ফিল্যানথ্রপি হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর এবং
ফেয়ার সলিউশনস লিমিটেডের পরিচালক খন্দকার হাফিজ আল আসাদসহ সিনিয়র কর্মকর্তারা সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি










