বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে ‘টেকনিক্যাল কো-অপারেশন ফর স্ট্রেনদেনিং দ্য ইকোসিস্টেম অব এসডিজি ইন বাংলাদেশ’ শীর্ষক এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে বিএসইসির পক্ষে চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ইউএনডিপি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার স্বাক্ষর করেন। এ সময় ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি নগুয়েন থি এনগোক ভ্যান ও বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদসহ উভয় সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের অধীনে ইউএনডিপি বাংলাদেশ এসডিজি ইমপ্যাক্ট স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে প্রভাব পরিমাপ ও রিপোর্টিং কাঠামো ডিজাইন করতে সহায়তা করবে। এছাড়া বন্ড বরাদ্দ ও প্রভাব রিপোর্টিং উন্নয়ন, ইস্যু-পূর্ববর্তী থেকে শুরু করে ইস্যু-পরবর্তী পর্যন্ত এসডিজি থিমেটিক বন্ড পরিচালনা, ইস্যুকারী ও বিনিয়োগকারীদের মধ্যে থিমেটিক বন্ড জনপ্রিয় করার জন্য স্টেকহোল্ডারদের সম্পৃক্ততায় সহায়তা এবং সর্বোপরি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি ও দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধিতে সহায়তাসহ প্রযুক্তিগত সহায়তা দিতে কাজ করবে ইউএনডিপি বাংলাদেশ। —বিজ্ঞপ্তি
বিএসইসি ও ইউএনডিপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।










