পূবালী ব্যাংক পিএলসির কক্সবাজার শাখার অধীন ইসলামী ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইংয়ের প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী (খোকা) ও কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জাহানারা ইসলাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রিন্সিপাল অফিস প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম।
কক্সবাজারে পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
পূবালী ব্যাংক পিএলসির কক্সবাজার শাখার অধীন ইসলামী ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করা হয়েছে।









