দেশের শীর্ষ প্রকৌশলী, স্থপতি ও নির্মাণ শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীদের সম্মান জানাতে সেভেন রিংস সিমেন্টের উদ্যোগে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ইঞ্জিনিয়ার্স নাইট ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট, শাবিপ্রবি, আইইউটি, ডুয়েটসহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি ও অধ্যাপকরা। এ সময় সেভেন রিংস সিমেন্টের এমডি তাহমিনা আহমেদ, ভাইস চেয়ারম্যান এস রায়হান আহমেদ ও পরিচালক সাইফ রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।