প্রাইম ব্যাংক পিএলসি ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে চুক্তি সই হয়েছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমানের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী ও প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর ফাইন্যান্স উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ চুক্তির আওতায় প্রাণ-আরএফএলের সাপ্লাইকারীরা ১০ কোটি টাকা পর্যন্ত মর্টগেজ ফ্রি ওভারড্রাফট লোন সুবিধা পাবেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংক ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে চুক্তি সই হয়েছে।









