দক্ষিণ অস্ট্রেলিয়া জাতীয় উদ্যানে একটি নতুন পর্যটন ট্রেইল চালু করা হয়েছে। ৩৮ কিলোমিটার দীর্ঘ পার্বত্য এ পথ পাড়ি দিতে হবে বাইসাইকেলে। ট্রেইলটি নির্মাণে ব্যয় হয়েছে ১৮ লাখ ডলার। অ্যাডভেঞ্চার পিপাসুদের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে চ্যালেঞ্জিং যাত্রার অভিজ্ঞতা দেবে এটি। এর মাধ্যমে পর্যটন ব্যবসায়ও গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তারা। এ ট্রেইল মেলরোজের কাছে ফ্লিন্ডারস রেঞ্জে পর্বতের পশ্চিম দিক দিয়ে অতিক্রম করছে। এর মধ্যে রয়েছে ১ হাজার ৫০০ মিটার পর্বতারোহণ এবং ছয় কিলোমিটারের অবতরণ। এ পথে সাইকেল আরোহীরা ব্ল্যাক রেঞ্জ এবং জিব্রাল্টার রক ফর্মেশনের দৃশ্য উপভোগ করতে পারবেন। অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য কর্মকর্তারা আশা করছে, বিশ্বমানের ট্রেইলটি দেশটির আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরবে এবং পর্যটন ব্যবসাকে সম্প্রসারণ করতে সহায়তা করবে। খবর রয়টার্স