পরবর্তী প্রজন্মের সম্পূর্ণ বিদ্যুচ্চালিত লেক্সাস মডেল আনতে যাচ্ছে টয়োটা। এ ধরনের  বিলাসবহুল গাড়ির চাহিদা বৃদ্ধিতে এ পরিকল্পনা জাপানের গাড়ি নির্মাতা জায়ান্টটির। ইভি নির্মাণ কারখানা কয়েকটি উন্নত দেশে স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে টয়োটা। মূলত সেখানকার বাজারের চাহিদা পূরণে এ ধরনের পরিকল্পনা বিশ্বের শীর্ষ গাড়ি বিক্রেতা কোম্পানিটির। নিক্কেই এশিয়া