রোটারি ক্লাব অব চট্টগ্রাম অ্যারিস্টোক্র্যাট ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাটের প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাঈকা সেফা ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের প্রেসিডেন্ট (গভর্নিং বডি) ইন্দু নন্দন দত্ত ও প্রিন্সিপাল রুমা মজুমদার এতে স্বাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাটের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, সেক্রেটারি রোটারিয়ান মোহা. শামীম রেজা প্রমুখ।
রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাট ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এমওইউ সই
রোটারি ক্লাব অব চট্টগ্রাম অ্যারিস্টোক্র্যাট ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।










