মার্কেন্টাইল ব্যাংক পিএলসি পটুয়াখালীর বাউফলে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষিযন্ত্র বিতরণ করেছে। সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম প্রধান অতিথি থেকে উপজেলার কৃষকদের মাঝে ১০টি পাওয়ার টিলার হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, মার্কেন্টাইল ব্যাংক বরিশাল শাখার প্রধান গোলাম মাওলা, ভোলা শাখার প্রধান মওদুদ আহমেদ, পটুয়াখালী শাখার প্রধান মো. মোসলেহ উদ্দীন, কালাইয়া শাখার প্রধান মো. আল মামুন, কালিশুরী বাজার উপশাখা প্রধান মো. আলমগীর হোসেন ও কৃষকরা উপস্থিত ছিলেন।