রাজধানীর বিজয় সরণিতে নতুন আঙ্গিকে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ফ্ল্যাগশিপ শোরুম ‘মিনিস্টার গ্যালারি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শোরুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, করপোরেট সেলসের ডিরেক্টর কর্নেল (অব.) মো. মাহাবুবুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্সের সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, অডিটের সহকারী পরিচালক মো. হাসানুজ্জান সুমন, আইটির সহকারী পরিচালক মো. গোলাম কিবরিয়া রনি, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের সহকারী পরিচালক কেএমজি কিবরিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এজিএম ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন এবং শোরুম বিভাগের ডিভিশনাল ম্যানেজারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা দেশে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছি। এসব পণ্য আমরা সুলভ মূল্যে দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং বিক্রয়োত্তর সেবা দিচ্ছি। আমরা দেশের প্রতিটি প্রান্তে পণ্য পৌঁছে দিতে অবিরাম কাজ করছি।

তিনি আরো জানান, গ্যালারিতে মিনিস্টার ও মাইওয়ান ব্র্যান্ডের পণ্য ছাড়াও বিশ্বখ্যাত চিগো (Chigo) এবং স্কাইওর্থ (Skyworth) ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হাউজহোল্ড পণ্য পাওয়া যাচ্ছে। সর্বশেষ অফার ও পণ্যের তথ্য জানতে ভিজিট করতে বলা হয়েছে www.ministerbd.com ওয়েবসাইটে।

—বিজ্ঞপ্তি