চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পাকিস্তান থেকে চাল রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (পিবিএস) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর প্রো পাকিস্তানি।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত পাকিস্তান থেকে ১৬ লাখ ১ হাজার টন চাল রফতানি হয়েছে, যা থেকে দেশটির আয় এসেছে ৮৩ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ডলার। যেখানে গত বছরের একই সময় দেশটির রফতানি ছিল ১১ লাখ ১৫ হাজার টন, যা থেকে তখন দেশটি ৬০ কোটি ৩১ লাখ ৪৯ হাজার ডলার আয় করে।
পাকিস্তান থেকে এ সময় সবচেয়ে বেশি রফতানি হয়েছে বাসমতি চাল। গত বছরের একই সময়ের তুলনায় এ সময় বাসমতি চালের রফতানি ৬১ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।









