ব্যাংক এশিয়ার সৌজন্যে আয়োজিত এ রন্ধন উৎসবে স্থানীয় ঐতিহ্যের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় স্বাদের বৈচিত্র্য উপভোগ করা যাবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চার শেফ রিমউন ওবায়েদ, স্বপন রোজারিও, হিরোমি ইয়োনেকাওয়া এবং সাইত দুরসানের তত্ত্বাবধানে অতিথিদের জন্য প্রস্তুত করা হয়েছে এক রাজকীয় মেনু।

ওয়েস্টিন ঢাকার ‘সিজনাল টেস্টস’ রেস্টুরেন্টে অতিথিরা পাবেন লবস্টার কাবাব, গ্রিলড স্যামন, প্রিমিয়াম ল্যাম্ব শ্যাঙ্ক এবং অ্যারাবিক কাবসার মতো ভূমধ্যসাগরীয় স্বাদ। মিষ্টিপ্রেমীদের জন্য থাকছে টার্কিশ তুলুম্বা, পেস্তা বাকলাভা এবং সরাসরি রান্না করা নাফেহ।

অন্যদিকে, শেরাটন ঢাকার ‘দ্য গার্ডেন কিচেনে’ পরিবেশিত হবে পেশোয়ারি বিফ নালি নেহারি, ল্যাম্ব উজি, সিফুড পায়লা এবং পুরান ঢাকার বিখ্যাত সব কাবাব। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কোল্ড মিল্ক বাকলাভা ও মুশাবাক হালাবি। এ আয়োজনে ইফতার ও ডিনারের পাশাপাশি নির্দিষ্ট দিনে সাহরির সুযোগও থাকছে।

ব্যাংক এশিয়ার বিশেষ অংশীদারত্বে ব্যাংকটির কার্ডধারীরা পুরো মাসজুড়ে ‘বাই ওয়ান গেট থ্রি’ সুবিধা পাবেন। এছাড়া ব্র্যাক ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংকসহ ২১টিরও বেশি ব্যাংকের কার্ডে ‘বাই ওয়ান গেট ওয়ান’ থেকে ‘বাই ওয়ান গেট থ্রি’ পর্যন্ত অফার রয়েছে।

যারা ঘরে বসে এ স্বাদ নিতে চান, তাদের জন্য রয়েছে প্রিমিয়াম ইফতার বক্স। ওয়েস্টিন ও শেরাটন উভয়েই তিনটি ভিন্ন ক্যাটাগরিতে (সিলভার থেকে লাক্সারি) ইফতার বক্স সরবরাহ করছে। এছাড়া ডিনার ও ইফতারে অংশগ্রহণকারীদের জন্য থাকছে নভোএয়ার এবং এয়ার অ্যারাবিয়ার পক্ষ থেকে রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ।

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ইফতার মাহফিলের জন্য শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুম এবং ওয়েস্টিনের বহুমুখী ব্যাংকুয়েট হলগুলো বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। রমজানের এ উৎসবমুখর পরিবেশে পরিবার ও প্রিয়জনদের নিয়ে আভিজাত্যের স্বাদ নিতে আগ্রহীদের দ্রুত বুকিং নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।