নিজেদের আসন্ন মেগাপ্রকল্পের অগ্রগতি জানিয়ে ভিডিও প্রকাশ করেছে সৌদি আরবের আবাসন নির্মাতা প্রতিষ্ঠান রেড সি গ্লোবাল (আরএসজি)। দেশটির শিবারাহ আইল্যান্ডে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরিতে কাজ করছে তারা। অত্যাধুনিক রিসোর্টটি ডিজাইন করেছে দুবাইভিত্তিক কিল্লা ডিজাইন কর্তৃপক্ষ। রিসোর্টটি মূল ভূখণ্ড থেকে ৪৫ মিনিটের নৌ-দূরত্বে অবস্থিত। আরএসজি কর্তৃপক্ষ জানিয়েছে, শিবারাহ রিসোর্ট নির্মাণ করা হবে বিভিন্ন ইকোসিস্টেমের সমন্বয়ে। এর মধ্যে থাকবে ম্যানগ্রোভ, মরুভূমির উদ্ভিদ ও প্রবাল প্রাচীর। পুরো রিসোর্টটি পরিচালিত হবে সৌরবিদ্যুৎ দিয়ে। এর ভেতর থাকবে নান্দনিক সাজসজ্জা। এখানে ঘুরতে আসা অতিথিরা চমৎকার এ সজ্জা উপভোগ করতে পারবেন। পাশাপাশি প্রতিটি কক্ষ থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যাবে। ভেতরে থাকা ডেক, বসার জায়গা ও পুলের জন্য স্লাইডিং দরজার ব্যবস্থা থাকবে। শতভাগ সৌরশক্তি ব্যবহারের কারণে রিসোর্টটি জ্বালানি সাশ্রয়েও ভূমিকা রাখতে পারবে বলে জানায় কর্তৃপক্ষ। খবর অ্যারাবিয়ান বিজনেস
শিবারাহ আইল্যান্ডে বিলাসবহুল রিসোর্ট সৌদি আরবের
নিজেদের আসন্ন মেগাপ্রকল্পের অগ্রগতি জানিয়ে ভিডিও প্রকাশ করেছে সৌদি আরবের আবাসন নির্মাতা প্রতিষ্ঠান রেড সি গ্লোবাল (আরএসজি)।










