সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈনুদ্দিন মাসুদ, সালামুন নেছা, আবু নাসের মো. মাসুদ, তানভীর হাসনাইন মইন, শেখ মনজুর করিম এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। —বিজ্ঞপ্তি