পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এসএম আশরাফুল আলম কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এ উদ্যোক্তার কাছে কোম্পানিটির মোটি ৬ কোটি ৬০ লাখ শেয়ার রয়েছে, যা থেকে ঘোষণাকৃত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে বিক্রি করবেন এ উদ্যোক্তা পরিচালক।
দেশের পুঁজিবাজারে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু হয়েছে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর। কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। এর মধ্যে ৯৯ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩৭ শতাংশ, বিদেশী দশমিক ১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে।










