বাংলাদেশে গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড ও ভারতের গাড়ি নির্মাতা কোম্পানি অশোক লেল্যান্ড যৌথভাবে স্বপ্নযাত্রা শিরোনামে যাত্রা শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে পিকআপ ভ্যান ‘ফিনিক্স’
ও মিনিবাস ‘মিত্র’
নামে নতুন দুটি গাড়ি বাজারে এনেছে। সম্প্রতি রাজধানীর এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন মডেলের গাড়ি দুটির বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, পরিচালক তাসকিন আহমেদ ও তাসফিন আহমেদ, উপদেষ্টা পারভেজ সাজ্জাদ এবং অশোক লেল্যান্ডের প্রেসিডেন্ট আমানদীপ সিংসহ বিভিন্ন ব্যাংক-বীমা ও শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
অশোক লেল্যান্ডের সঙ্গে যৌথভাবে নতুন গাড়ি এনেছে ইফাদ অটোস
বাংলাদেশে গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড ও ভারতের গাড়ি নির্মাতা কোম্পানি অশোক লেল্যান্ড যৌথভাবে স্বপ্নযাত্রা শিরোনামে যাত্রা শুরু করতে যাচ্ছে।









