সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)। বিসিএমএর সভাপতি মোহাম্মদ আমিরুল হক এক বিবৃতিতে বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে, একই সঙ্গে তার নেতৃত্বে অনুপ্রাণিত অগণিত মানুষের হৃদয়ে নেমে এসেছে গভীর শোক।
বিবৃতিতে আরো বলা হয়, খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি সব বাধা অতিক্রম করে অবিচল নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। —বিজ্ঞপ্তি









