এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিআইএর নির্বাহী সদস্য ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসি) পরিচালক তায়েফ বিন ইউসুফ তাকে আন্তরিক অভিনন্দন জানান। দেশের বীমা খাতে সাঈদ আহমেদের নেতৃত্ব, অভিজ্ঞতা ও অঙ্গীকারের জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি তার দূরদর্শী নেতৃত্ব জাতীয় উন্নয়ন ও আর্থিক সেবা খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তায়েফ বিন ইউসুফ। —বিজ্ঞপ্তি