ইডকল গ্রিন টাওয়ার নির্মাণের লক্ষ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডকল চেয়ারম্যান ও ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইডকলের পরিচালক ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, ইআরডির অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ, এনডিইর প্রকৌশলী মবিনুল ইসলাম প্রমুখ। —বিজ্ঞপ্তি