পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোম্পানিটির ১০ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। এ করপোরেট পরিচালকের কাছে বর্তমানে কোম্পানিটির ১ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৭৭টি শেয়ার রয়েছে। যা থেকে ঘোষণাকৃত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে বিক্রি করা হবে।

১৯৮৩ সালে শেয়ারবাজারে আসা মুন্নু সিরামিকের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭৫ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭। এর মধ্যে ৪৮ দশমিক ৩০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১১ দশমিক ৮৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ১৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৯ দশমিক ৬৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩০ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯৪ টাকা ২০ পয়সা থেকে ১৪৭ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।