চীনা প্রতিষ্ঠান গিলি অটোমোবাইল হোল্ডিংসের বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্র্যান্ড জিকর ৭৫ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। পুরনো বিনিয়োগকারীসহ নতুন আরো পাঁচ বিনিয়োগকারী এ অর্থায়ন করবে। বর্তমানে ইভি ব্র্যান্ডটির বাজারমূল্য ১ হাজার ৩০০ কোটি ডলার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন প্রাপ্ত বিনিয়োগের অর্থ প্রযুক্তি খাতের গবেষণা ও জিকর ব্র্যান্ডের বৈশ্বিক সম্প্রসারণে ব্যবহার হবে। রয়টার্স
ইভিতে ৭৫ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে জিকর
চীনা প্রতিষ্ঠান গিলি অটোমোবাইল হোল্ডিংসের বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্র্যান্ড জিকর ৭৫ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে।










