বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের (বিএপি) আয়োজনে ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএপির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিএপির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ তারিকুল আলম। সঞ্চালনা করেন বিএপির কার্যনির্বাহী সদস্য ডা. হেলাল উদ্দিন আহমেদ। ধন্যবাদ বক্তব্য রাখেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. মিজানুর রহমান। —বিজ্ঞপ্তি
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএপির গোলটেবিল বৈঠক
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের (বিএপি) আয়োজনে ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।










