নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সম্প্রতি ‘এনএসইউ কোরআন কনফারেন্স অ্যান্ড সীরাহ এক্সিবিশন ২০২৫’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলোচক ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার উপদেষ্টা ও ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার মো. সাইফুল ইসলাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের আজীবন সদস্য এমএ কাশেম, বেনজীর আহমেদ ও মোহাম্মদ শাহজাহান; সদস্য ইয়াছমিন কামাল ও রেহানা রহমান; এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের আন্তর্জাতিক উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের সেল বায়োলজি ও মলিকুলার জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হক।

একই দিনে এনএসইউ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘মুসলিমাহ’স চ্যালেঞ্জেস ইন দ্য মডার্ন ইরা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগের দিন লাইভ ক্যালিগ্রাফি, বইয়ের স্টল ও মেহেদি শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। —বিজ্ঞপ্তি