নতুন বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত তিন হাজার কর্মসংস্থান তৈরি করবে জাপানি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এর মাধ্যমে প্রতিষ্ঠানটিতে মোট কর্মসংস্থান পাঁচ হাজার ছাড়াবে। বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি তৈরির কারখানায় বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন এ কর্মসংস্থান তৈরি করতে যাচ্ছে কোম্পানিটি।
উত্তর ক্যারোলিনায় প্রতিষ্ঠানটির নির্মাণাধীন কারখানায় অতিরিক্তি ৮০০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এটি প্রতিষ্ঠানটির আগের বিনিয়োগের দ্বিগুণ। খবর ফরচুন।
প্রতিষ্ঠানটি জানায়, প্লান্টটি উত্তর আমেরিকায় টয়োটার লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনের কেন্দ্রস্থল হিসেবে কাজ করবে।৷এটা কেন্টাকিভিত্তিক প্লান্টের জন্য একটি মূল সরবরাহকারী হবে। তাদের প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক যানবাহন তৈরির দায়িত্ব দেয়া হয়েছে।
উত্তর ক্যারোলাইনা কারখানাটি টয়োটার চতুর্থ ও বৃহত্তম বিনিয়োগ, যা ২০৩০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫-১৮ লাখ বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করতে চায়। যার কারণে প্রতিষ্ঠানটি এ কারখানায় ১ হাজার ৩৯০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড ব্যাটারির জন্য আটটি নতুন উৎপাদন লাইন যুক্ত করবে৷।
প্রতিষ্ঠানটির ডেমোক্রেটিক গভর্নর রয় কুপার জানান, উত্তর ক্যারোলাইনা নবায়নযোগ্য জ্বালানির অর্থনীতিতে রূপান্তরের পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে আরো ভালো বেতনের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে, যা কয়েক দশক ধরে অনেক পরিবারকে সচল রাখবে।
কুপার সম্প্রতি টোকিও সফরে যান। সেখানে তিনি টয়োটার প্রেসিডেন্ট কোজি সাতোর সঙ্গে সাক্ষাৎ করেন।










