গত মাসে প্রাইমারি অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন ১ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ লাখ ৫০ হাজার টনে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট (আইএআই)।

বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক ও ব্যবহারকারী চীন। বৈশ্বিক উৎপাদন বাড়ার পেছনে দেশটির ভূমিকা ছিল মুখ্য। আইএআইয়ের দেয়া তথ্য বলছে, জুনে চীনে ৩৩ লাখ ৩০ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত বছরের মার্চ থেকে নজিরবিহীন জ্বালানি সংকটের কারণে কমতে শুরু করে চীনের অ্যালুমিনিয়াম উৎপাদন। এটি নেতিবাচক প্রভাব ফেলে বৈশ্বিক উৎপাদনেও। তবে এ বছর পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিয়েছে।