স্ট্যান্ডার্ড ব্যাংকের সব শাখায় মাসব্যাপী ‘স্মার্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা’ শীর্ষক ক্যাম্পেইন শুরু হয়েছে। সম্প্রতি শরিয়াহ ও আধুনিকতার বন্ধনে আন্তরিক সেবা’ স্লোগানকে ধারণ করে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এসকে সিরাজুল কবির, ইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মনসুর আহমেদ, ইভিপি ও হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান মোহাম্মদ কায়সার আলম মজুমদারসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে উদ্বুদ্ধকরণ, প্রবাসীদের রেমিট্যান্স সেবার প্রসার ও স্ট্যান্ডার্ড ব্যাংকের বিশেষায়িত ইসলামী ব্যাংকিং অ্যাকাউন্টের (যেমন হজ, মোহর, ওয়াক্ফ প্রভৃতি) জনপ্রিয়করণই এ ক্যাম্পেইনের মুখ্য উদ্দেশ্য।










