সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫’ উদযাপন করেছে এমটিবি ফাউন্ডেশন। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার সাভারে সিডিডি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং তার সহযোগী গোলাম রাব্বানী ও নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। অন্যদিকে সিডিডির পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী উপদেষ্টা এএইচএম নোমান খান ও সিনিয়র কো-অর্ডিনেটর মইনুল ইসলাম। অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক ডিভাইস বিতরণ করা হয়। পাশাপাশি সমাজে তাদের অন্তর্ভুক্তি, সুযোগ-সুবিধা ও প্রবেশগম্যতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করল এমটিবি ফাউন্ডেশন
সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫’ উদযাপন করেছে এমটিবি ফাউন্ডেশন।










