রেনাটা পিএলসির ২০২৪-২৫ অর্থবছরের ৫২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে সভাটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী।
সভায় ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির। এছাড়া পরিচালক জাহিদা ফিজ্জা কবির, সাজেদা ফারিছা কবির, মৃদুল চৌধুরী, তানিয়া তাজিন করিম, সাজেদা আমিন ও ইজাজ আহম্মদ উপস্থিত ছিলেন। সভায় আরো ছিলেন কোম্পানি সচিব মো. জোবায়ের আলম, বিধিবদ্ধ নিরীক্ষক, স্ক্রুটিনাইজার, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে রেনাটার নেট বিক্রি আগের বছরের তুলনায় প্রায় ১৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তবে একই সময়ে নেট মুনাফা ৪১ দশমিক ৮ শতাংশ কমেছে। অর্থবছর শেষে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১৯ দশমিক ৩৬ টাকা। এ অর্থবছরের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ সভায় অনুমোদন করা হয়।
—বিজ্ঞপ্তি










