স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ হাজার কম্বল প্রদান করেছে। ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কম্বল হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।