মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন ডিভিশনের পরিচালক এ এন এম মইনুল কবির।
এছাড়াও অনুষ্ঠানে ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজাউল কবির, পরিচালকদের মধ্যে ছিলেন এ এস এম ফিরোজ আলম ও এম আমানউল্লাহ এবং স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
অতিরিক্ত পরিচালক সুরভী ঘোষ ও যুগ্ম পরিচালক নাজমিন নাহার সম্মেলনে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইভিপি ও ডিসিআরও শামীম আহমেদ।
উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঝুঁকি সম্মেলনে সব শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ, উপশাখার ইনচার্জ, প্রধান কার্যালয়ের সব ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিটের প্রধান ও এমবিটিআইয়ের অধ্যক্ষসহ সব আঞ্চলিক অফিসের প্রধানরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
—বিজ্ঞপ্তি










