দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্দেশ্যে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) ও সরকারি-বেসরকারি পাঁচটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ সহায়তাবিষয়ক এক বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনএইচআরডিএফের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) রেহানা পারভীন এবং পাঁচ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান।