২০২৭ সালের শেষ পর্যন্ত দেশে কর্মরত বিদেশী নাগরিকদের জন্য অগ্রাধিকারমূলক করনীতি প্রসারিত করতে যাচ্ছে চীন। মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর রয়টার্স।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, কভিড-১৯-পরবর্তী সময়ে বিদেশী সংস্থাগুলো তাদের মানবসম্পদ সংগ্রহে হিমশিম খাচ্ছে। এ নীতি সম্প্রসারণের ফলে সংস্থাগুলো লাভবান হবে। 

চীন সরকার ২০২২ সালে বিদেশী কর্মীদের জন্য অ-করযোগ্য ভাতার বিধান বাতিল করার প্রস্তাব করেছিল, কিন্তু এ বছরের শেষ পর্যন্ত পর্যালোচনার ভিত্তিতে প্রকল্পটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চীনের বিদেশী চেম্বার অব কমার্স ও ব্যবসায়িক সংস্থাগুলো সরকার সেই নীতিটির সময় আরো বাড়াবে কিনা তা নিয়ে জরুরি ব্যাখ্যা চেয়েছিল।