ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত নৃবিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন রিয়াজ বিন সাঈদ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।

তিনি বাংলাদেশের ব্যাংকগুলোর সিএসআর কার্যক্রমের আওতায় বিভিন্ন ব্যাংক থেকে স্কলারশিপপ্রাপ্ত দরিদ্র ও মেধাবী  ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণ পরবর্তী আর্থ-সামাজিক উন্নয়ন ডিসকোর্স নিয়ে স্টাডি করেন। তার অভিসন্দর্ভের বিষয় ‘সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু এডুকেশন: এ স্টাডি অফ দ্যা রোল অফ সিএসআর উইথ স্পেশাল রেফারেন্স টু দ্যা কমার্শিয়াল ব্যাংকস।’

এ গবেষণা কর্মে ব্রিটিশ, ভারতীয়, চীনা, আফ্রিকান ও বাংলাদেশী বিভিন্ন গবেষণার তথ্য ও তত্ত্বের  সন্নিবেশ করেছেন রিয়াজ বিন সাঈদ। তার গবেষণা কর্মের সুপারভাইজার ও কো- সুপারভাইজার ছিলেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ও ড. মো. আহসান আলী।  পরীক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন ভারতের কল্যানী বিশ্বাবিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ও এসকেবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড.  সমিতা মান্না এবং সদস্য ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ও সাবেক ভাইস চ্যান্সেলর ড. মো. মিজান উদ্দিন।

ড. রিয়াজ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে ‘রোল অফ ফরেন রেমিট্যান্স ইন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট’ শীর্ষক গবেষণার ওপর  এম ফিল ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে মাস্টার্স এ প্রথম শ্রেণীতে ৮ম ও অনার্স এ দ্বিতীয় শেণীতে তৃতীয় স্থান এবং এইচএসসি  (আলিম)- তে মেধা তালিকায় ৪র্থ স্থান অর্জন করেছিলেন।

তিনি প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক পিএলসিতে ২০০৭ এ কর্ম জীবন শুরু করেন। বর্তমানে তিনি  সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত।