ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও গুলশান কমার্স কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। গতকাল আইএসইউর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচটিএম কাদের নেওয়াজ ও গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এমএ কালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে গুলশান কমার্স কলেজের শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অনার্স ও মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশিপ সুবিধা পাবেন।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও গুলশান কমার্স কলেজের মধ্যে এমওইউ
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও গুলশান কমার্স কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।










