বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) ক্যান্সার কেয়ার হোম মোসাব্বির আলোক নিবাসের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। অলাভজনক এ প্রতিষ্ঠানটি দেশের ক্যান্সার রোগীদের চিকিৎসা ব্যয় ও সার্বিক যত্নে আর্থিক সহায়তা করে থাকে। ব্যানক্যাট বর্তমানে ঢাকায় দুটি আলোক নিবাস পরিচালনা করছে, যেখানে চিকিৎসাধীন রোগীরা নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা পান।
এ উদ্যোগের মাধ্যমে আলোক নিবাসে অবস্থানরত রোগীদের আবাসন ব্যয় বহন করবে ইউনাইটেড ফাইন্যান্স, যা ক্যান্সার চিকিৎসার সময় রোগী এবং তাদের পরিবারের আর্থিক ও মানসিক চাপ কমাতে সহায়তা করবে।
এ প্রসঙ্গে ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল ইসলাম ব্যানক্যাটের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ইউনাইটেড ফাইন্যান্স মুনাফার চেয়ে ইমপ্যাক্টকে অগ্রাধিকার দেয়। ব্যানক্যাট প্রান্তিক মানুষের কাছে ক্যান্সার চিকিৎসাসেবা পৌঁছে দিতে যেসব উদ্যোগ গ্রহণ করেছে, আমরা তা সমর্থন করতে পেরে গর্বিত। এমন উদ্যোগের মাধ্যমে মানুষ ক্যান্সারের মতো কঠিন বাস্তবতার মাঝেও নতুন আশার আলো দেখতে পাবেন।’—বিজ্ঞপ্তি









