ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ‘ডিক্লাউড’ উদ্বোধন করা হয়েছে। এ মোবাইল অ্যাপের মাধ্যমে নতুন হিসাব খোলা, বিভিন্ন হিসাবে ফান্ড ট্রান্সফার, কার্ড থেকে অ্যাড মানি, ইউটিলিটি বিল প্রদান, মোবাইল রিচার্জ সেবার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা বিনিয়োগ সুবিধাও নিতে পারবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী। বিশেষ অতিথি ছিলেন এক্সেনটেক পিএলসির এমডি মো. আদিল হোসেন নোবেল, রেড ডট ডিজিটালের এমডি হাসিব মুসতাবসির।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ‘ডিক্লাউড’ উদ্বোধন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ‘ডিক্লাউড’ উদ্বোধন করা হয়েছে।









